×

আন্তর্জাতিক

কিউবাকে হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল চীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

কিউবাকে হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল চীন

যুক্তরাষ্ট্র ও কিউবার পতাকা। ছবি- সংগৃহীত

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগের নিন্দা জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বৃহস্পতিবার (২১ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন,'যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা। যেকোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করতে হবে।'

কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

তৎকালীন সময়ে কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা রাউল কাস্ত্রো ওই ঘটনার পর আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার

ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকায় উত্তেজনা

উন্নত জীবনের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক ইসমাইল

উন্নত জীবনের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক ইসমাইল

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App