×

চট্টগ্রাম

ছয় লেনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৬ কিলোমিটার যানজট

Icon

এরশাদ হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

ছয় লেনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৬ কিলোমিটার যানজট

ছবি: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেছেন। এতে দুই পাশে প্রায় ৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় সহস্রাধিক মানুষ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।

অবরোধকারীরা দ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের ফলে মহাসড়কের দুই দিকে প্রায় ৩ কিলোমিটার করে মোট ৬ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। তীব্র গরমে এতে যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি বাড়ে।

স্থানীয়দের অভিযোগ, সরু এই মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং নিয়মিত যানজট লেগেই থাকে। তাই দ্রুত সংস্কার করে ছয় লেনে উন্নীত করার দাবি জানান তারা। এক মাসের মধ্যে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত হয়ে সড়কটি ছয় লেনে উন্নীত করার বিষয়ে আশ্বাস দেন।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

রাশেদ প্রধান ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App