×

চট্টগ্রাম

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

Icon

হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ছবি: নিজস্ব

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট জিসি রোড (দাতারাম সড়ক) সংস্কার কাজসহ একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

উদ্বোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, হাটহাজারী সরকারহাট আরএইচডি–গুমানমর্দ্দন সড়ক (ভায়া পেশকারহাট/রাজা মিয়া চৌধুরী সড়ক) উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আনন্দ বাজার ব্রিজ থেকে দক্ষিণ দিকে সিসি ব্লক ও এইচবিবি (HBB) নির্মাণ কাজের উদ্বোধন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুবিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গত দেড় মাসে হাটহাজারীতে যে উন্নয়ন কাজ হয়েছে, তা পূর্ববর্তী অনেক বছরের তুলনায় উল্লেখযোগ্য। তিনি দাবি করেন, সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা।

তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম টেকসই করতে জনগণের অংশগ্রহণ জরুরি এবং সড়কে যানজট ও অবৈধ পার্কিং রোধে সবাইকে সচেতন হতে হবে। ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি জানান, হিন্দু, বৌদ্ধসহ সকল ধর্মাবলম্বীর উপাসনালয়ের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিস্বার্থ নয়, জনগণের সেবাই মূল লক্ষ্য হওয়া উচিত এবং উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তি সৃষ্টি করা যাবে না।

তিনি আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App