×

চট্টগ্রাম

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল একজনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল একজনের

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় ভোলাকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, উপজেলার ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে তাজুল ইসলাম (৬০)। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে তোরাব মিজি বাড়িতে যান। এসময় জমির হিস্যা নিয়ে বিরোধের জেরে ফাতেমা বেগমের ভায়রা নুর ইসলাম এবং তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরো বেশ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের পিটুনি ও দেশীয় অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় তাজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ‘ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App