×

চট্টগ্রাম

অস্ত্র বেচাকেনার সময় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

অস্ত্র বেচাকেনার সময় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র কেনাবেচার সময় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমানউল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও একই গ্রামের নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নে শেষ অভিযান পরিচালনার সময় পুলিশ দেখে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ২ জনকে গ্রেপ্তার করা যায়। এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তদন্তে জানা যায়, ‘আটকরা এলাকায় আধিপত্য বিস্তার এবং অস্ত্র বেচাকেনার উদ্দেশে অবস্থান করছিলো।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘এ ঘটনায় পলাতক আসামিসহ বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাকপ্রতিবন্ধী মেয়ে অন্তঃসত্ত্বা, আটক সৎ বাবা

বাকপ্রতিবন্ধী মেয়ে অন্তঃসত্ত্বা, আটক সৎ বাবা

বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে

প্রতিমন্ত্রী বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App