×

রাজধানী

সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সিটি করপোরেশনগুলোতে জনগণের ভোগান্তি কমাতে ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

সাক্ষাৎ শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, দেশে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সরকার তাদের প্রশাসক হিসেবে জনগণের সেবা করার দায়িত্ব দিয়েছে। তারা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে কাজ করবেন এবং প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে চেষ্টা চালাবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী প্রতিটি শহরকে ‘ক্লিন সিটি’ ও ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে ডেঙ্গু মোকাবিলায় আগাম পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আগামীকাল থেকে দায়িত্ব গ্রহণ করে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, তারা শুধু দপ্তরে বসে থাকবেন না, পাড়া-মহল্লায় ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী ছয় মাসের একটি প্যাকেজ পরিকল্পনা দিয়েছেন, যার মূল লক্ষ্য ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ গড়া এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা। ছয় মাস পর অগ্রগতি জানাতে বলা হয়েছে। কাজের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিনি বলেন, নগরবাসীকে স্বস্তি দিতে এবং সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রেখে সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার জানান, প্রধানমন্ত্রী তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী ছয় মাসে নেওয়া প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। গাজীপুর শিল্প এলাকা হওয়ায় রাস্তাঘাটে ময়লা-আবর্জনা ও ছড়িয়ে থাকা ইন্টারনেট তার নিয়ন্ত্রণে এনে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বর্ষার আগেই শহরকে ‘গ্রিন সিটি’তে রূপান্তরের লক্ষ্যে ছয় মাসের পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে আরো ২ জনের মৃত্যু

হামে আরো ২ জনের মৃত্যু

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App