×

জাতীয়

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পিএম

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

ছবি : সংগৃহীত

আগামী সাতদিনে দেশের চার জেলায় নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে একটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা বিষয়ক সাতদিনের ধারণাগত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর ফলে সুরমা–কুশিয়ারা, ধনু–বাউলাই এবং ভূগাই–কংসসহ প্রধান নদীগুলোর পানি বাড়তে পারে। এতে নেত্রকোনা জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কমে এলে নদ-নদীর পানি ধীরে ধীরে কমে প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচে নেমে আসতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে।

সংস্থাটি আরও জানায়, গত ২৭ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সুগাই-কংস, সোমেশ্বরী, মথরা ও সুতাং নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে নেত্রকোনা ও হবিগঞ্জের হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়াবিষয়ক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজানে গত এক সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App