×

ব্যবসা-বাণিজ্য

আজ দেশের বাজারে কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম

আজ দেশের বাজারে কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ?

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) । সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। সারা দেশে নতুন এই দাম শনিবার (২৫ এপ্রিল) আজ থেকেই কার্যকর হবে।

বাজুসের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার(২৩ এপ্রিল) পর্যন্ত এই মানের সোনার দাম আরো বেশি ছিল।

স্বর্ণের অন্যান্য মানের ক্ষেত্রেও দাম কিছুটা কমেছে। নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

তবে ক্রেতাদের মাথায় রাখতে হবে, নির্ধারিত এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে চূড়ান্ত দাম নির্ধারিত হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির এই হারে পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে সোনার দাম নিয়ে বেশ অস্থিরতা লক্ষ্য করা গেছে। এ বছর এখন পর্যন্ত মোট ৫৬ বার সোনার দাম সমন্বয় করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরাগচি-ইসহাক দার বৈঠক

আরাগচি-ইসহাক দার বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ

এবার এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

এবার এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

পশ্চিমবঙ্গে নির্বাচন দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

গরমের আরাম বেলের শরবত

গরমের আরাম বেলের শরবত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App