×

ভারত

পশ্চিমবঙ্গে নির্বাচন

দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

ছবি : সংগৃহীত

প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই চলছে উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক এলাকায় তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। একই সঙ্গে কলকাতা ও বর্ধমানের কয়েকটি এলাকাতেও তল্লাশি চালানো হয়। সব মিলিয়ে অন্তত নয়টি স্থানে অভিযান চলছে বলে জানা গেছে।

ইডি সূত্রে জানা গেছে, এই অভিযান রেশন দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত। আর্থিক অনিয়ম ও গম পাচারের অভিযোগের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। ২০২০ সালে বসিরহাট থানায় শুল্ক দপ্তরের এক কর্মকর্তার অভিযোগের পর তদন্ত শুরু হয়। এরপর ইসিআইআর নথিভুক্ত করে ইডি অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এর আগে এই মামলায় অন্তত ১৭টি স্থানে তল্লাশি চালানো হয়েছে।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

শনিবার ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল বিভিন্ন এলাকায় রওনা দেয়। অভিযানের সময় ব্যবসায়ীদের বাড়ির বাইরে কিছু সময় অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। অভিযোগ, অনেক ডাকাডাকির পরও সাড়া না মেলায় দীর্ঘ সময় পর দরজা খোলা হয় এবং এরপর তল্লাশি শুরু হয়।

স্থানীয়দের দাবি, হাবড়ার ব্যবসায়ী সমীর চন্দ এবং সাগর সাহার বাড়িতেও ইডি অভিযান চালাচ্ছে।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে। বিভিন্ন মামলায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।

এদিকে, গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোট শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হবে, যার মধ্যে হাবড়াও রয়েছে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App