×

টেলিকম

এবার এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম

এবার এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স তাদের সেবায় নতুন মাত্রা যোগ করে ‘এক্সচ্যাট’ নামে একটি স্বতন্ত্র মেসেজিং অ্যাপ চালু করেছে। প্রাথমিকভাবে অ্যাপটি শুধুমাত্র আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের এক্স কনট্যাক্টদের সঙ্গে সহজেই বার্তা আদান-প্রদান করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে অডিও ও ভিডিও কল, ফাইল শেয়ারিং এবং গ্রুপ চ্যাটের মতো জনপ্রিয় ফিচার।

এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হয়েছিল। ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়ন শেষে এবার এটি উন্মুক্ত করা হলো।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এক্সচ্যাট চালু করা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। এক্স শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে মেসেজিং, পেমেন্টসহ বিভিন্ন সেবা নিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতে চায়।

নতুন অ্যাপটিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট করার সুবিধা রয়েছে। এছাড়া স্ক্রিনশট ব্লক এবং নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাওয়ার ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারও যুক্ত করা হয়েছে।

তবে নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপগুলোর তুলনায় এক্সচ্যাট এখনও পিছিয়ে থাকতে পারে। ফলে এর নিরাপত্তা কতটা কার্যকর হবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।

এদিকে এক্স তাদের ‘কমিউনিটিজ’ ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কমিউনিটির ব্যবহারকারীদের এক্সচ্যাটে স্থানান্তরের মাধ্যমে নতুন অ্যাপটির ব্যবহার দ্রুত বাড়ানো সম্ভব হবে।

প্রযুক্তি সংশ্লিষ্টদের ধারণা, মেসেজিং সেবায় নতুন প্রতিযোগিতা তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে এক্স। ভবিষ্যতে অ্যাপটিতে আরও নতুন ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App