×

বলিউড

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের মর্যাদাপূর্ণ তালিকা টাইম ম্যাগাজিনের ‘টাইম ১০০’-এ স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। চলতি বছরের তালিকায় তিনি একমাত্র বলিউড অভিনেতা হিসেবে জায়গা করে নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

টাইম ১০০ তালিকায় অন্তর্ভুক্তি শুধু জনপ্রিয়তার স্বীকৃতি নয়, বরং নিজ নিজ ক্ষেত্রের প্রভাব, নেতৃত্ব ও অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেও বিবেচিত হয়। সেই দিক থেকে রণবীর কাপুরের এই অর্জন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক আলোচনায় ছিলেন রণবীর। ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত জীবনে কন্যা রাহাকে নিয়ে পিতৃত্বও উপভোগ করছেন এই অভিনেতা।

এই সম্মানকে আরো বিশেষ করে তুলেছে অভিনেতা আয়ুষ্মান খুরানার লেখা একটি জীবনীধর্মী নিবন্ধ, যা টাইম ম্যাগাজিনে রণবীরকে নিয়ে প্রকাশিত হয়েছে। সেখানে আয়ুষ্মান লেখেন, অনেকেই উত্তরাধিকার খোঁজেন, আবার কেউ কেউ নিজেদের কাজ দিয়েই তা গড়ে তোলেন—রণবীর সেই দ্বিতীয় ধরনের শিল্পী। তার মতে, অভিনয়ের মাধ্যমে দর্শকের অনুভূতির ভাষা বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে রণবীরের।

চলতি বছরের টাইম ১০০ তালিকায় রণবীরের পাশাপাশি জায়গা পেয়েছেন প্রখ্যাত শেফ ভিকাশ খান্না এবং সুন্দর পিচাই।

এদিকে সামনে রণবীর কাপুরকে দেখা যাবে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায়। পাশাপাশি সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকর্ষনীয় বেতনে নিটল-নিলয় গ্রুপে চাকরির সুযোগ

আকর্ষনীয় বেতনে নিটল-নিলয় গ্রুপে চাকরির সুযোগ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে

প্রধানমন্ত্রী বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

ইরানে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার শতাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App