×

দুর্ঘটনা

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রবাড়ী মাছের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে।

নিহত আমেনা বেগমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলা মহামায়া গ্রামে, তার বাবার নাম মৃত ওবাদুল্লাহ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া একটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মোকসুদুর রহমান। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, নিহত নারী চাঁদপুর থেকে যাত্রাবাড়ীতে মেয়ের বাসায় আসার উদ্দেশে গাড়ি থেকে নেমে হেঁটে রাস্তা পারাপারের সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রখ্যাত বাউল সাধক কানাই দাস মারা গেছেন

প্রখ্যাত বাউল সাধক কানাই দাস মারা গেছেন

প্রথম দিনেই হজে গেলেন ২৮১২ বাংলাদেশি

প্রথম দিনেই হজে গেলেন ২৮১২ বাংলাদেশি

জ্বালানি সরবরাহ বাড়াতে তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র

জ্বালানি সরবরাহ বাড়াতে তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র

সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App