×

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য সমস্যা— তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ ও ধারাবাহিক আন্তর্জাতিক সহযোগিতা।

শুক্রবার (১৭ এপ্রিল)  তুরস্কে চলমান আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এর ‘গ্লোবাল রিফিইজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আরো সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা নিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই প্রেক্ষাপটে অর্থায়ন বৃদ্ধি, রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মায়ানমার সরকার এবং আরাকান আর্মি- উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ

তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ

‘হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার’

প্রতিমন্ত্রী টুকু ‘হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার’

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App