আকর্ষণীয় বেতনে নিটল-নিলয় গ্রুপে চাকরির সুযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
নিটল-নিলয় গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ফুল-স্ট্যাক ডেভেলপার পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। গত ১৬ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৬ মে পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় বেতন-ভাতা ও নানা সুযোগ-সুবিধা। মাসিক বেতনের পাশাপাশি টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, প্রণোদনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপ
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৬ এপ্রিল ২০২৬
পদ সংখ্যা: ১টি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৬ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.nitolniloy.com.bd
পদের নাম: ফুল-স্ট্যাক ডেভেলপার
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অন্যান্য যোগ্যতা: তথ্যপ্রযুক্তি সক্ষম পরিষেবায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুদিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, প্রণোদনা।
