×

বিনোদন

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত, কাটালেন উৎসবমুখর সময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত, কাটালেন উৎসবমুখর সময়

পরিবারসহ রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে শ্রীকান্ত আচার্য। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের পূর্বপুরুষের আদি নিবাস বাংলাদেশের ময়মনসিংহে। সেই সূত্রেই বাংলাদেশের প্রতি তাঁর রয়েছে আলাদা টান ও গভীর মমত্ববোধ। অতীতেও বহুবার এ দেশে এসেছেন তিনি। বিভিন্ন সময়ের সাক্ষাৎকারে শ্রীকান্ত জানিয়েছেন, বাংলাদেশে এলে তিনি শিকড়ের ঘ্রাণ খুঁজে পান।

এবারও সপরিবারে বাংলাদেশ সফরে এসে কাটালেন আনন্দঘন সময়।

জানা গেছে, বাংলাদেশে এসে ঘনিষ্ঠ বন্ধু ও সংগীতজগতের সহকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন এই গুণী শিল্পী। এরই মধ্যে তিনি পরিবারসহ ঘুরে এসেছেন রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির। পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশে পরিবার নিয়ে সময় কাটানো এবং ঢাকার প্রাণচাঞ্চল্য উপভোগ সব মিলিয়ে এবারের সফরটি হয়ে উঠেছে তাঁর জন্য বিশেষ।

আরো পড়ুন : ‘নিষিদ্ধ’ তকমা ঘুচিয়ে ছবিতে ‘প্রত্যাবর্তন’ অনির্বাণের

বাংলাদেশ সফর নিয়ে শ্রীকান্ত বলেন, ২০০০ সাল থেকে আমি বাংলাদেশে আসছি। এই ২৬ বছরে আমি ঢাকাতে তো অনেকবার এসেছি, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গাতেও ঘুরেছি। তবে ঢাকেশ্বরী মন্দিরে আমি এই প্রথমবার এলাম। একদিকে পহেলা বৈশাখের আনন্দ, অন্যদিকে আমি সপরিবারে এখানটায় ঘুরতে এসেছি। উৎসবের মেজাজের ভেতরে ঐতিহাসিক জায়গাটা ঘুরে দেখে খুব ভালো লেগেছে।

ঢাকেশ্বরী মন্দির ছাড়াও গত বুধবার সন্ধ্যায় ঢাকার প্রকাশনী সংস্থা বাতিঘরে যান শ্রীকান্ত আচার্য। সেখানে বিভিন্ন লেখকের বই ঘেঁটে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয় এই শিল্পী। বাংলাদেশি শ্রোতাদের প্রতি ভালোবাসা জানিয়ে শ্রীকান্ত বলেন, আমি বিশ্বের নানা দেশে গান গেয়েছি।কিন্তু একটা বিষয় বলতে দ্বিধা নেই—বেশির ভাগ জায়গাতেই শ্রোতাদের বড় অংশ ছিলেন বাংলাদেশিরা। বিদেশের মঞ্চে তাঁরা যে আবেগ নিয়ে আমার গান শোনেন, সেটা আমাকে ভীষণভাবে স্পর্শ করে। আমি নিজেও একজন আবেগময় মানুষ, তাই এই সংযোগটা আমার কাছে খুবই মূল্যবান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ

তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ

‘হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার’

প্রতিমন্ত্রী টুকু ‘হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার’

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App