×

বলিউড

‘আপনার কি প্রেমিকা আছে’, আমির পুত্রকে অমিতাভের প্রশ্ন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০২:৪৭ পিএম

‘আপনার কি প্রেমিকা আছে’, আমির পুত্রকে অমিতাভের প্রশ্ন!

(বাঁ দিক থেকে) জুনেইদ খান, আমির খান এবং অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

আমির খান এবং তার ছেলে জুনাইদ খানের সম্পর্ক যে ‘বন্ধুত্বপূর্ন’ বার বার তা প্রমাণ হয়েছে। ছেলেকে নিয়ে গর্বিত আমির একাধিকবার জানিয়েছেন, জুনাইদের সঙ্গে তিনি বন্ধুর মতোই মিশতে পছন্দ করেন। তবে এ বার জুনাইদের উত্তরে চমকে গিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমির পুত্রকে প্রশ্ন করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন।

‘কৌন বানেগা ক্রোড়পতি’র হটসিটে ছেলেকে নিয়ে বসতে চলেছেন আমির। বিশেষ পর্বের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই নিজের প্রেমজীবনের গোপন কথা প্রকাশ্যে এনেছেন জুনাইদ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়ের দিন অমিতাভ কি উত্তজিত ছিলেন না কি চিন্তিত ছিলেন, অভিনেতার কাছে তা জানতে চান জুনাইদ। পাশ থেকে আমির তখন বলে ওঠেন, ‘এ আবার কেমন প্রশ্ন! এ রকম প্রশ্ন কেউ করে নাকি!’

আরো পড়ুন: সালমান প্রসঙ্গে যে মন্তব্য করলেন ইউলিয়া...

জুনাইদের প্রশ্নে খানিক হেসে অমিতাভ পাল্টা প্রশ্ন করেন তাকে। অমিতাভ বলেন, ‘ভাই, আপনার তো এখনও বিয়ে হয়নি। কিন্তু আপনার জীবনে কি কেউ আসতে চলেছেন?’ উত্তরে লাজুক মুখে তাকিয়ে থাকেন জুনাইদ। তার উত্তর, ‘এই বিষয়ে আমরা একটু পরে না হয় কথা বলব।’ ছেলের উত্তরে চমকে যান আমির। তার মুখের অভিব্যক্তিই স্পষ্ট করে, জুনাইদ প্রেম করছেন কি না, তিনি তা জানেন না। অমিতাভের মন্তব্য, আজকে বিষয়টা প্রকাশ্যে চলে আসতে পারে। বিগ বি-র মন্তব্যে হাসতে শুরু করেন আমির। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই জুনাইদ সত্যি প্রেম করছেন কি না, তা নিয়ে সামাজিকমাধ্যমে চর্চা শুরু হয়েছে।

আমির ও রিনা দত্তের পুত্র জুনাইদের সম্প্রতি বলিউডে অভিষেক হয়েছে। ‘মহারাজ’ ছবিতে মুখ্য চরিত্রে দর্শক তাকে দেখেছেন। ছবিটি নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও ছেলের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন আমির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App