×

বলিউড

সালমান প্রসঙ্গে যে মন্তব্য করলেন ইউলিয়া...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:০৮ পিএম

সালমান প্রসঙ্গে যে মন্তব্য করলেন ইউলিয়া...

সালমান খান ও ইউলিয়া ভন্তুর

বিদেশিনীদের প্রতি সালমান খানের বরাবরই বেশি টান, সে কথা অজানা নয় কারও। লুলিয়া ভান্তুরের সঙ্গে তার প্রেম নিয়ে বেশ কিছু দিন ধরেই কানাঘুষো চলছিল বলিউডের অন্দরে। যদিও বিয়ের জন্য কখনোই সম্মত হননি ভাইজান। তবু অভিনেতার জন্মদিনের অনুষ্ঠান হোক বা পরিবারিক জমায়েত, সব জায়গায় সালমানের মা সালমা খানের সঙ্গে দেখা যায় তাকে। এবার সালমানকে নিয়ে নিজের মনের কথা বলে ফেললেন ইউলিয়া!

২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় আট বছর ছিলো 

তাদের সম্পর্ক। খান বাড়িতে একসময় থাকতেন এই বিদেশিনী। অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন তিনি। 

আরো পড়ুন: রতন টাটার মৃত্যুতে যা বললেন সাবেক ‌প্রেমিকা সিমি 

কিন্তু না তেমন কিছু হয়নি। বরং একাধিকবার তাদের প্রেম ভাঙার খবর পাওয়া গেছে। এমনকি সালমান সাম্প্রতিক সময়ে একাধিকবার স্বীকার করেছেন তিনি আর বিয়ে করতে চান না। সম্প্রতি দুবাইয়ে বলিউডে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান ইউলিয়া। যদিও সালমানকে দেখা যায়নি, তখনই সালমান প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, আমি কি সালমানকে ভুলতে পারি! ‘আমার মনেই আছেন উনি’।

গত বছর একটি টক শোতে গিয়ে সালমান খান নিজেই স্বীকার করেছেন, প্রেমে গেরো আছে আমার! যদিও নিজের বার বার প্রেম ভাঙার দায় নিয়েছেন নিজেই। তিনি সেই সময় জানান, প্রেমিকাদের দোষ নয় বরং দোষ রয়েছে তার মধ্যেই। প্রায় ৫৮-র কাছাকাছি বয়স। এবারও কি তার কুমারত্ব ঘুচবে না প্রশ্ন অনুরাগীদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App