×

বিএনপি

সংরক্ষিত নারী আসনে বিএনপির সাক্ষাৎকার বিকেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির সাক্ষাৎকার বিকেলে

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল থেকে শুরু হচ্ছে। দলটির মনোনয়ন বোর্ড দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার গ্রহণ করবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সে অনুযায়ী গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শুক্রবার বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার শুরু হবে, যা শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত চলবে।

রিজভী বলেন, মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরো জানান, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

ববি হাজ্জাজ উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ, অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App