×

এশিয়া

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:০৮ এএম

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। ছবি : সংগৃহীত

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ গ্রহণের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৮ মার্চ) ভোরে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করেছে নেপালের আইনশৃঙ্খলা বাহিনীর কাঠমান্ডু ভ্যালি পুলিশ। খবর ফার্স্টপোস্টের।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, গ্রেপ্তারিটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। এটি ঘটেছে নেপালের বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কি নেতৃত্বাধীন কমিশনের সুপারিশের ভিত্তিতে।

২০২৫ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী অলির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাপক জনবিক্ষোভ হয়। এই বিক্ষোভ দমন করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী অলি, এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রমেশ লেখক। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ ও ৯ সেপ্টেম্বর ন্যূনতম ৭০ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন ছিলেন আন্দোলনকারী।

আরো পড়ুন : জেন জি বিক্ষোভের পর প্রথম ভোট হচ্ছে নেপালে

জনতার বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হয়ে ১১ সেপ্টেম্বর পদত্যাগ করেন কে পি শর্মা অলি। রমেশ লেখক তার আগেই পদত্যাগ করেন। পরে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রধানে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের অধীনে গঠিত কমিশনটি গৌরী বাহাদুর কার্কি নেতৃত্বে জনবিক্ষোভ ও অভ্যুত্থান তদন্ত করে।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বালেন্দ্র শাহ। তিনি ৩৫ বছর বয়সে নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা।

গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং জানিয়েছেন, এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারীর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারীর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নছিমন উল্টে চালকের মৃত্যু

নছিমন উল্টে চালকের মৃত্যু

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App