×

দুর্ঘটনা

ডুবে যাওয়া বাস থেকে ১৪ লাশ উদ্ধার, নিহত বেড়ে ১৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:১১ এএম

ডুবে যাওয়া বাস থেকে ১৪ লাশ উদ্ধার, নিহত বেড়ে ১৬

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। 

বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। সাড়ে ১১টা নাগাদ পুরো বাসটি জাহাজ হামজার ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।

এ ঘটনায় বাস থেকে রাত পৌনে ১টা পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান রাত ১২টা ৫০ মিনিটে এই তথ্য নিশ্চিত করেন।

এই ১৪ জনকে নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

এই ঘটনায় এর আগে আরও দুইজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুধবার রাত ১২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয় যে, ক্রেন দিয়ে টেনে তোলার পর বাস থেকে উদ্ধার হওয়া ১২টি লাশের মধ্যে ৩ জন শিশু, ৬ জন নারী ও ৩ জন পুরুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুবে যাওয়া বাস থেকে ১৪ লাশ উদ্ধার, নিহত বেড়ে ১৬

ডুবে যাওয়া বাস থেকে ১৪ লাশ উদ্ধার, নিহত বেড়ে ১৬

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

সফিক রহমানের  এক জোড়া কবিতা

সফিক রহমানের এক জোড়া কবিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App