×

ময়মনসিংহ

প্লেটে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

প্লেটে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বউভাতের অনুষ্ঠানে প্লেটে মাংস কম দেওয়ায় বর ও কনেক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত সোমবার (২৩ মার্চ) উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে পাশের মেদী পাথরকাটা গ্রামের আব্দুল হেকিমের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেলে বরের বাড়িতে আয়োজিত বউভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যান কনেপক্ষের লোকজন। এ সময় খাবারে মাংস কম দেওয়া এবং ভাতে দুর্গন্ধের অভিযোগ তুললে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিলে কনের ছোট বোনসহ দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) আক্ষেপ করে বরের বাবা সবুজ মিয়া বলেন, ‘এক লাখ ৪০ হাজার টাকা খরচ করে আমার ছেলের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠান চলাকালে খাবার খেতে বসে কনেবাড়ির লোকজন আমাদের লোকজনের সঙ্গে অহেতুক তর্কবিতর্ক করে। একপর্যায়ে এলোপাথাড়ি কিল-ঘুসি মারতে থাকে। এত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করলাম কিন্তু তাদের এসব কর্মকাণ্ডের কারণে বিয়ের অনুষ্ঠানই মাটি হয়ে গেলো!’

কনের চাচা গোলাম মোস্তফা বলেন, ‘বরের বাড়িতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি খুবই লজ্জাজনক।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘তারা বউভাত অনুষ্ঠানে সংঘর্ষের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে সোনিয়া গান্ধী

হাসপাতালে সোনিয়া গান্ধী

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার  ১৭৫

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৫

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App