×

বিশেষ সংখ্যা

বেনজির আহমেদ জুয়েলের এক জোড়া কবিতা

Icon

বেনজির আহমেদ জুয়েল

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

বেনজির আহমেদ জুয়েলের এক জোড়া কবিতা

বেনজির আহমেদ জুয়েলের এক জোড়া কবিতা

দুর্নিবার স্পর্ধা
স্বাধীনতা মানে ইকারুসের সেই ডানা
বন্দী পাখিদের মুক্তির দুর্নিবার স্পর্ধা,
স্বাধীনতা মানে সূর্যের পুলকিত আলো
মাটি ও মানুষের জন্মগত চিরসুধা...।

স্বাধীনতা মানে সিসিলির শ্যামল আশা
বিদ্রোহী স্পার্টাকাসের বর্শাবিদ্ধ ঘোড়া,
স্বাধীনতা মানে খাঁচাহীন দেশের ভাষা
বাস্তিল দূর্গের ইট-কাঠ ভেঙে পড়া।

স্বাধীনতা মানে মৃত্যুঞ্জয়ী রক্ত-কবিতা
ক্ষুদিরাম সূর্যসেনের আত্মবলিদান,
স্বাধীনতা মানে কবির হাতে রণতূর্য
মুক্তিসেনার রক্তে ভেজা অবিনাশী গান।

স্বাধীনতা ও মাৎস্যন্যায়
ইদানিং সবকিছুতে
কেন জানি গোলমেলে গোলমেলে লাগে!
সত্য আর মিথ্যের ফারাক ধরতে পারি নে
আলো আর অন্ধকারের মাঝে বিস্তর ভ্রান্তি,
স্বাধীনতা আর মাৎস্যন্যায়ের সংজ্ঞাও 
বারবার গুলিয়ে ফেলি।

স্বাধীনতা মানে যেন ‘বড় মাছ ছোট মাছ খাবে’
আর মাৎস্যন্যায় মানে একটি পতাকা 
আর মানচিত্রের আলোছায়ার ‘ভানুমতি খেলা’!

তবু এই দুঃসহ মাৎস্যন্যায় শেষে
আমাদের পৃথিবীতে আসুক মানুষের স্বাধীনতা;
ভেসে যাক জীর্ণ সামন্তের যতো ভোগবাদী ক্ষুধা...
আমরা কোনো রাজা চাই নেÑচাই জনতার নেতা।

স্বাধীনতা মানে হোক নদী ও মানুষ
গাছ ও পাখির পাশাপাশি বসবাস,
স্বাধীনতা মানে হবে মানুষের বুকে নয়
জাদুঘরের খাঁচায় থাকবে-
নিপীড়িত মানুষের শেষ দীর্ঘনিঃশ্বাস।

টাইমলাইন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

সফিক রহমানের  এক জোড়া কবিতা

সফিক রহমানের এক জোড়া কবিতা

বাঞ্ছারামপুরে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

বাঞ্ছারামপুরে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App