×

আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী মহড়ায় যাচ্ছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৪ পিএম

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী মহড়ায় যাচ্ছে ভারত

ভারতের একটি সন্ত্রাসবিরোধী অভিযানের ছবি

পাকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নেবে ভারত। এ জন্য তিন সদস্যের একটি দল পাঠাচ্ছে নয়াদিল্লি। খবর টাইমস অব ইন্ডিয়ার। জানা গেছে, আগামী ৩ অক্টোবর থেকে পাকিস্তানের নওশেরা জেলার পাব্বি গ্রামে হতে যাচ্ছে ‘পাব্বি সন্ত্রাসবিরোধী মহড়া ২০২১’। এতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বৈঠকে এসসিও সদস্য দেশগুলোর মধ্যে সন্ত্রাসবিরোধী কার্যকলাপের পারস্পরিক সহযোগিতা সম্পর্কে আলোচনা চলবে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসসিও মহড়ায় অংশ নিয়ে পাকিস্তানের অবস্থান ও সীমান্ত সন্ত্রাসবাদকে উৎসাহিত করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা বলবে তারা। চলতি বছরের মার্চে তাসখন্দে রিজিওনাল এন্টি-টেররিস্ট স্ট্রাকচারের কাউন্সিলের এক বৈঠকের পর এই মহড়ার ঘোষণা দেয়া হয়। এসসিও’র প্রোটোকল অনুযায়ী ভারতসহ সব সদস্য দেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এতে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের কর্মকর্তারা যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর মাত্র ৭ দিন, করণীয় কী

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর মাত্র ৭ দিন, করণীয় কী

ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার, স্থিতিশীল তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা

ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার, স্থিতিশীল তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App