×

ঢাকা

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

ছবি : সংগৃহীত

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে কয়েকজন কাবির মোল্লার ওপর হামলা চালায়। পূর্ব বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহত কাবির মোল্লা জানান, তিনি তাঁতিবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন : নড়াইলে সংঘর্ষ-গুলি, আহত ২৫

মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান অভিযোগ করে বলেন, পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার রাতেই শহরের শকুনি লেকপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাবি ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

জাবি ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

তারকার মেলায় জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্রের ৭৯তম আসর

তারকার মেলায় জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্রের ৭৯তম আসর

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

এসএসসি নিয়ে নতুন যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি নিয়ে নতুন যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App