×

মধ্যপ্রাচ্য

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন একদিকে ওয়াশিংটন ও তেল আবিব যৌথ আগ্রাসন চালাচ্ছে, ঠিক তখনই তেহরানের মুহুর্মুহু পাল্টা আঘাতে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। 

ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সাংবাদিকদের ফেলে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন আইজ্যাক হারজগ। ঠিক তখনই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়তেই উপস্থিত সাংবাদিকদের রেখেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় শুরু করেন হারজগ। তার দেহরক্ষীরা দ্রুত তাকে জাপটে ধরে নিকটস্থ বাঙ্কারে নিয়ে যান। এই দৃশ্য দেখে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিরিয়াত শমোনা সফরে গিয়ে খোদ প্রেসিডেন্টের এই পলায়নপর দশা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার অবস্থাই উন্মোচিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরান সাফ জানিয়ে দিয়েছে, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তেহরানের নিখুঁত নিশানায় দিশাহারা হয়ে পড়েছে তেল আবিব। 

আল জাজিরার তথ্যমতে, ইসরায়েলের আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে

মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব নিলেন এমরান সালেহ

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব নিলেন এমরান সালেহ

মানহানি মামলায় ইনু-মেনন-বিচারপতি মানিকের জামিন

মানহানি মামলায় ইনু-মেনন-বিচারপতি মানিকের জামিন

ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত ১৫

ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App