×

নাটক

ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার, স্থিতিশীল তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার, স্থিতিশীল তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের চিকিৎসার অংশ হিসেবে ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ মার্চ) নির্মাতা চয়নিকা চৌধুরী তার ভেরিফাইড ফেইসবুক পেইজে অভিনেত্রীর অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্রোপচারের পর তানিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে এখন বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে তানিয়া বৃষ্টিকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য আবারো ভারতের চেন্নাইয়ে যেতে হবে তাকে।

নিজের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত এক বার্তায় তানিয়া বৃষ্টি লিখেছেন, “অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।”

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাবি ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

জাবি ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

তারকার মেলায় জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্রের ৭৯তম আসর

তারকার মেলায় জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্রের ৭৯তম আসর

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

এসএসসি নিয়ে নতুন যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি নিয়ে নতুন যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App