×

আন্তর্জাতিক

পাকিস্তানে সাংবাদিকের জন্য প্রণোদনা ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:০৫ এএম

পাকিস্তানে সাংবাদিকের জন্য প্রণোদনা ঘোষণা

তথ্যমন্ত্রী ফয়জুল হাসান চোহান

করোনায় কোনো সাংবাদিক মারা গেলে তার পরিবার পাবে ১০ লাখ রুপি। এছাড়া তার স্ত্রী আজীবন মাসে ১০ হাজার রুপি করে পেনশন পাবেন। করোনা ভাইরাসের কারণে উদ্ভ‚ত পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ এ প্যাকেজ ঘোষণা করেছে পাকিস্তানের পাঞ্জাব সরকার। গত শুক্রবার প্রদেশটির তথ্যমন্ত্রী ফয়জুল হাসান চোহান এ ঘোষণা দেন। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। পাকিস্তানে এ পর্যন্ত ৪ হাজার ৬৯৫ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬৬ জন। আর পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৭৯ জন। সেখানে মারা গেছেন ১৯ জন।

শুক্রবার (১০ এপ্রিল) লাহোরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীরা যাতে করোনায় আক্রান্ত না হন, সেজন্য আমরা তাদের জন্য একটি নিরাপদ স্বাস্থ্য নির্দেশিকা তৈরি করেছি। এগুলো ইতোমধ্যে মিডিয়া হাউসগুলোতে পাঠানো শুরু হয়েছে। তিনি বলেন, কোনো সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে পাঞ্জাব সরকার তাদের এক লাখ রুপি দেবে। আর কেউ যদি মারা যায়, তাহলে তার পরিবার পাবে ১০ লাখ রুপি। এছাড়া তার স্ত্রী পেনশন হিসেবে আজীবন প্রতি মাসে ১০ হাজার রুপি করে ভাতা পাবেন।

মুখ্যমন্ত্রী উসমান বুজদারের নেতৃত্বে এই প্যাকেজ ঘোষণা করা হয় বলে জানান তথ্যমন্ত্রী। তবে শুধু সাংবাদিকদের জন্যই সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেনি পাঞ্জাব সরকার। পত্রিকার হকাররা যাতে এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকে, সেজন্য তাদের মাঝে ফেসমাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার বিতরণ করার ঘোষণা দিয়েছে সরকার। করোনার সংক্রমণ এড়াতে প্রদেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে সেখানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App