×

অর্থনীতি

মেডিক্যাল অক্সিজেন উৎপাদিত হচ্ছে টাঙ্গাইলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১১:২৬ এএম

মেডিক্যাল অক্সিজেন উৎপাদিত হচ্ছে টাঙ্গাইলে

মেডিক্যাল অক্সিজেন।

জরুরি চিকিৎসাকাজে ব্যবহৃত মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতাধীন বিসিক শিল্পনগরী টাঙ্গাইলের শিল্প প্রতিষ্ঠান মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড।

বর্তমানে প্রতিষ্ঠানটি দৈনিক ৭০০ ঘনফুট অক্সিজেন উৎপাদন করছে। বিদ্যমান মজুদকৃত অক্সিজেনের সাহায্য ৫০০ থেকে ৭০০ সিলিন্ডারে দৈনিক প্রায় তিন হাজার ঘনফুট অক্সিজেন সরবরাহ করতে সক্ষম বলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেডের সূত্রে জানা গেছে।

টাঙ্গাইলের তারটিয়ায় অবস্থিত এ শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে মেডিকেল অক্সিজেন উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানের অন্যতম। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরী প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করতে ঔষধ প্রশাসনের নির্দেশনা অনুসারে এই শিল্প প্রতিষ্ঠানটি অক্সিজেন উৎপাদন করছে।

অক্সিজেন ছাড়াও মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড শিল্প কারখানায় ব্যবহারের জন্য নাইট্রাস অক্সাইড ও অ্যাসিটিলিন উৎপাদন করে থাকে। প্রতিষ্ঠানর বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ কোটি ৪০ লক্ষ ঘন মিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App