মুজিব ঘাতকদের দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০১:৫৪ পিএম
আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,গতকাল বঙ্গবন্ধুর একজন খুনির (ক্যাপ্টেন [বরখাস্ত] আব্দুল মাজেদ) ফাঁসি কার্যকর হয়েছে। জাতি আবার ভারমুক্ত হলো। তার ফাঁসি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বাকি আরো ৫ জন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুই জন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সকলকে দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য এবং অতিব প্রয়োজন ব্যতিত ঘর হতে বের না হওয়ার জন্য আহবান করেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর ধানমন্ডির বাসায় মাননীয় নৌ প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এর নিকট দুই হাজার (২০০০) প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তরের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
হস্তান্তরিত এ ত্রাণ (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
