ফাঁসিতে ঝুলার আগে চিৎকার করে কেঁদেছে মাজেদ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১২:৪২ এএম
বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কার্যকর করা হয়। তবে মৃত্যুর পূর্ব মুহূর্তে মাজেদকে তওবা পড়িয়েছেন কারা মসজিদের ইমাম। এ সময় চিৎকার করে কেঁদেছেন তিনি। কারা সুত্রে জানা গেছে, ফাাঁসির দড়িতে ঝুলার আগেও চিৎকার দিয়ে কেঁদেছে মাজেদ।
শনিবার রাত ১১টার পরে ঢাকার কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) মসজিদের ইমাম আব্দুল মাজেদকে তওবা পড়িছেন। তার কিছুক্ষণ পরেই ফাঁসি কার্যকর করা হয়। এদিকে, আব্দুল মাজেদের মরদেহ ভোলায় দাফন করা হবে। সেখানে নেয়ার জন্য প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। ফাঁসির কার্যকরের পর মরদেহ ভোলায় নিয়ে যাওয়া হবে। তবে ভোলা থেকে তার মরদেহ দাফনের জন্য দেবে না এলাকাবাসী এমন দাবি উঠেছে। এ নিয়ে বিপাকে রয়েছে কারা কর্তৃপক্ষ। তবে বিশেষ ব্যবস্থায় মরদেহ পাঠানো হবে ও দাফনের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।
