×

জাতীয়

পারিবারিকভাবে পহেলা বৈশাখ উদযাপন করার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:৪১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বলেছেন, পহেলা বৈশাখে জনসমাগম নয়। পারিবারিকভাবে উদযাপন করবেন পহেলা বৈশাখ।

তিনি আরো বলেছেন, সাবধানতা ছাড়া আমাদের কোন উপায় নেই। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে।

রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার হচ্ছে।

এর আগে গত রোববার (৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার করোনা সম্পর্কিত খোঁজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App