×

জাতীয়

ইতিহাসের পাতায় কেরাণীগঞ্জ কারাগার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০১:০০ এএম

ইতিহাসের পাতায় কেরাণীগঞ্জ কারাগার

ফাঁসির মঞ্চ

নির্মাণের পর থেকে কোনো আসামির ফাঁসি কার্যকর করা হয়নি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এই প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির ফাঁসি কার্যকর করা হলো। তাও সেই আসামি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃতি খুনি। শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে বঙ্গবন্ধুর ষষ্ঠ খুনি আব্দুল মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এ ঘটনার মধ্য দিয়ে কেরাণীগঞ্জ কারাগার ইতিহাসে নাম লেখালো। এর আগে মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুত করা হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ। প্রস্তুতি নেয় ১০ জন জল্লাদের একটি দল। জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি মাজেদ তার প্রাণভিক্ষার আবেদন করেছিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে। তবে প্রাণভিক্ষার আবেদন বঙ্গভবনে পৌঁছার পরপরই খারিজ করে দেন রাষ্ট্রপতি। এটি প্রত্যাখ্যাত হওয়ার পর কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে আর বাধা ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App