হারানো দাঁত নিয়ে যা বললেন মেওয়েদার
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:৫১ পিএম
২০১৪ সালে আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদারের সঙ্গে বক্সিং রিংয়ে নেমেছিলেন আর্জেন্টিনার বক্সার মার্কোস মাইদানা। ম্যাচটিতে মাইদানাকে হারিয়েছিলেন মেওয়েদার। তবে মাইদানা শুক্রবার জানিয়েছেন তিনি সেই ম্যাচটি থেকে খালি হাতে ফেরেন নি!। যাওয়ার সময় তিনি নিয়ে গিয়েছিলেন মেওয়েদারের একটি দাঁত। নিজের ইন্টস্টাগ্রামে দাঁতের একটি ছবি দিয়ে তিনি জানিয়েছেন এটিই মেওয়েদারের দাঁত যেটি ছয় বছর ধরে নিজের কাছে রেখে দিয়েছেন তিনি।
সেই ম্যাচটিতে মেওয়াদের মুখ বরাবর প্রচন্ড জোড়ে একটি ঘুষি মারেন মাইদানা। সে সময় টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল মেওয়াদারের মুখ থেকে একটি দাঁত উরে পরে যাচ্ছে। তবে এর সবকিছুই একদম ভুয়া বলে দাবী করেছেন মেওয়েদার।
মাইদানার এই ছবির পাল্টা জবাবে তিনি বলেন, ‘তার সেই ঘুষিটি ভালো ছিল। এমন ঘুষি আমি কোনদিন খাইনি এটি সত্যি। তবে ঘুষি মেরে আমার দাঁত ফেলে দিয়েছে এটি সত্যি নয়। আমার সব দাঁত আমার মুখের ভেতরই রয়েছে।
