×

সারাদেশ

সারাদেশ থেকে খাগড়াছড়িতে আসছে মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৪:১৯ পিএম

সারাদেশ থেকে খাগড়াছড়িতে আসছে মানুষ
যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পরও বৈসাবি (বাংলা নববর্ষ) সামনে রেখে পার্বত্য জেলা সমুহে বিভিন্ন জেলা হতে ঘরে আসছে এলাকার মানুষ। প্রশাসনের নজরদারি ও গনপরিবহন বন্ধ থাকা সত্বেও কোনভাবেই তা ঠেকানো সম্ভব হচ্ছে না। গত মঙ্গলবার ( ০৭ এপ্রিল ) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাস গণপরিবহনে নিষেধাজ্ঞা জারি করেন। শুধুমাত্র জরুরী সেবা দানকারী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকলেও প্রতিদিন নানা কৌশলে খাগড়াছড়িতে প্রবেশ করছে শতাধিক মানুষ। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার দায়িত্বরত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তথ্যমতে, ঢাকা-চট্টগ্রাম-নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে থাকা এলাকার লোক প্রতিদিন ৪/৫ জন করে বাড়ি আসছে। প্রতিদিন একটি ইউনিয়নে গড়ে ৩ জন হলে ৯ উপজেলার ৩৮ টি ইউনিয়নে ১১৪ জন লোক গ্রামে প্রবেশ করছে। অপর এক জরিপে দেখা যায়, ম্ইাক্রো,অ্যাম্বুলেন্স, মালবাহী গাড়ী যোগে খাগড়াছড়ি সদর,পানছড়ি ও দিঘীনালা উপজেলায় গত তিনদিনে ৩ শতাধিক লোক প্রবেশ করেছে। অনেকের মন্তব্য “পাহাড়ে বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষে এভাবে শহর ছেড়ে বাড়ি আসা।” এ প্রসঙ্গে প্রবীন রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা বলেন, সমগ্র বিশ্বে যখন মহামারি আকারে করোনা ভাইরাসের আক্রমন। সরকার সকল প্রকার অনুষ্ঠান, গনজমায়েত না করার আহবান জানিয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পরও বৈসাবিনকে (বাংলা নববর্ষ) সামনে রেখে পার্বত্য জেলা সমুহে বিভিন্ন জেলা হতে ঘরে আসছে কর্মজীবি মানুষ। এতে করোনার মহামারি হওয়ার আশংকা ব্যক্ত করে বলেন, এখন বাসা থেকে বের হওয়ার সময় নয়। বরং বাড়িতে ফিরতে নিরুৎসাহিত করা। শুক্রবার ( ১০ এপ্রিল ) খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ক্যংজরি চৌধূরী ঘরোয়াভাবে বৈসাবি ও নববর্ষ পালনের আহবান জানান। তিনি বলেন, প্রতিবছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে বাঙ্গালী -উপজাতীদের প্রধান উৎসব বৈসু-সাংগ্রাই-বিজু ও পহেলা বৈশাখ (বৈসাবিন) পালন করা হয়। সারাবিশ্বে এখন করোনা ভাইরাসে মহামারি আকার ধারণ করেছে। তাই দেশ ও জাতির স্বার্থে করোনা ভাইরাস জনিত রোগ বিস্তার রোধে জনসমাগম পরিহার করুন। পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবি ও পহেলা বৈশাখের সকল ধরনের অনুষ্ঠান বন্ধ রাখুন। ঢাকা-চট্টগ্রাম থেকে আসা খাগড়াছড়ির অন্তর দেওয়ান,পানছড়ির জয়সেন ত্রিপুরা,স্বপন চাকমা, সাজেকের কুমার বিশ্বজিত ত্রিপুরা, দিঘীনালার রিকেন চাকমা,বিউটি চাকমা সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পরও একদিকে করোনার আতংক , অপরদিকে বৈসাবিনকে (বাংলা নববর্ষ) কেন্দ্র করে তাদের বাড়ি আসা। প্রশাসনিক দায়িত্বরতদের পাশাপাশি করোনা সচেতনতা ও প্রতিরোধ কমিটির সেচ্ছাসেবকগন স্ব-উদ্যোগে গত ২৩ মার্চ ২০২০ থেকে খাগড়াছড়ি বঙ্গবন্ধু স্কোয়ারে সকল যানবাহনে সহ শহরের আনাচে কানাচে প্রতিদিন জীবানু নাশক স্প্রে করণ এবং খাদ্য সহায়তা প্রদান করে আসছে।তারই টিম লিডার সংবাদকর্মী অপু দত্ত। তিনি বলেন,পাহাড়ে বৈসাবী ও নববর্ষ প্রধান উৎসব। ০৭ এপ্রিল খাগড়াছড়ি শহরের গনপরিবহন বন্ধ করা হলেও বৈসাবীনকে ঘিরে প্রতিদিন বিভিন্নভাবে মাইক্রো,ট্টাক যোগে প্রায় ৫ শতাধিক মানুষ শহরে প্রবেশ করেছে। ১০ এপ্রিল ভোর রাতে ঢাকা,নারায়নগঞ্জ,কুমিল্লা,চট্টগ্রাম হতে মাইক্রোবাস রিজার্ভ করে ৯৮জন ও বিকালে ৩৩ জন , শনিবার (১১ এপ্রিল) সকালে একইভাবে ১৪৯ জন নারী-পুরুষ খাগড়াছড়ি প্রবেশ করে। খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ তাদের স্ব-স্ব বাড়িতে হোম কোয়ারাইন্টানে থাকার পরামর্শ দিয়ে নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আদৌ কি তারা সেই নিয়ম মেনে চলবে ? গনপরিবহন বন্ধ থাকলেও প্রতিদিন নানা কৌশলে শতাধিক মানুষ খাগড়াছড়িতে প্রবেশ করছে । কোনভাবেই ঘরমুখি মানুষ ঠেকানো সম্ভব হচ্ছে না। করোনা সচেতনতা ও প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App