×

খেলা

ঢুস মারায় দুই বছর কথা বলেননি মাতেরাজ্জি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৮:০৭ পিএম

ঢুস মারায় দুই বছর কথা বলেননি মাতেরাজ্জি

বিশ্বকাপের ফাইনালে ঢুস মেরে ছিলেন জিদান।

২০০৬ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইতালি ও ফ্রান্স। ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শটে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইতালি। তবে ইতালির বিশ্বকাপ জয়ের চেয়েও বেশি আলোচনায় যেটি ছিল তা হলো জিদানের ঢুস মারা। ম্যাচের অতিরিক্ত সময়ের ১১০ মিনিটের মাথায় ইতালির মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে ঢুস মেরে বসেন। এই ঘটনার পর জিদানকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয় রেফারি।

বিশ্বকাপের ফাইনাল আবার অতিরিক্ত সময়ে ১-১ গোলের ড্র। ম্যাচ ছিল টান টান উত্তেজনায় ভরপুর। আর এমন সময়ে শিশুশুলভ আচরণ করায় জিদানের উপর ভীষন ক্ষীপ্ত হয়েছিলেন উইলি সাগনল। তিনি এতোটাই ক্ষীপ্ত হয়েছিলেন যে ফাইনালের পর পরবর্তী দুই বছর জিদানের সঙ্গে কোন কথাই বলেননি।

রাগের চোটে তিনি মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ২৫০টি সিগারেট খেয়েছেন সম্প্রতি এক সাক্ষাতকারে এমন কথা জানিয়েছেন তিনি।

সাগনল বলেন, ‘ম্যাচ শেষে জিদান সকলের কাছে তার এমন কাজের জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি সে সময়। ও যদি শেষ পর্যন্ত থাকতে পারতো তাহলে হয় বিশ্বকাপের ফলাফল অন্যরকম হতো।’

বিশ্বকাপের ওই ফাইনাল ম্যাচ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন জিদান। কিন্তু তার সেই ঘটনার রেশ রয়ে যায় আরো বেশ কয়েক বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App