×

খেলা

করোনা সংকটেও বেতন পেল কোহলিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:৫৮ পিএম

প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না কোনো দেশ। এ ভাইরাসের প্রকোপে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বিশ্বে। ইতোধ্যেই আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা হয়েছে। তাই খেলা বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশ আর্থিক সংকটের মধ্যে পড়েছে বিশ্বের ক্রিকেট বোর্ড গুলো। ব্যতিক্রম নয় ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। তাই এসময় বিরাট কোহলিরা যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হন, সেজন্য তাদের বেতন মিটিয়ে দিল বিসিসিআই।

সাধারণত চার কিস্তিতে ক্রিকেটারদের বাৎসরিক বেতন পরিশোধ করে থাকে বিসিসিআই। লকডাউনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল চলতি বছরের প্রথম দফার পারিশ্রমিক। তবে এর মধ্যেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের চুক্তির ২৫ শতাংশ বেতন পরিশোধ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২৩ মার্চ সারাদেশে লকডাউন ঘোষণার পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল বোর্ড। তাই ক্রিকেটারদের ত্রৈমাসিক বেতন মিটিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল। অনেক দেশের ক্রিকেটারদের বেতন কাটা হচ্ছে। করোনার কারণে সৃষ্ট সংকটময় অবস্থায় ক্রিকেটারদের বেতন কম দিচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তবে বিসিসিআই সেই পথে হাঁটছে না। এতদিন বোর্ড যেভাবে ক্রিকেটারদের পাশে ছিল, এখনও সেভাবেই থাকবে। আমি বিশ্বাস করি, নিজেদের খেলোয়াড়দের যত্ন নেয়ার সামর্থ্য বিসিসিআইয়ের আছে। এ করুণ পরিস্থিতির জন্য ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ক্রিকেটারকেই অর্থাভাবে ভুগতে হবে না।

করোনা ভাইরাসের কারণে চলতি বছর আইপিএল আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কবে জনপ্রিয় টি-টোয়েন্টি এ টুনামেন্ট আয়োজন করা সম্ভব হবে তা কেউ নিশ্চিত বলতে পারছে না। এ বিষয়ে সহমত পোষণ করেছেন বিসিসিআইয়ের এ জ্যেষ্ঠ কর্তা। আইপিএল পুরোপুরি বাতিল হয়ে গেলে বোর্ডের ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে-এমন শঙ্কার কথাই জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App