দু’মাস পর ‘মুক্ত’ উহান ছাড়ছেন হাজারো মানুষ
nakib
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১২:৫৮ পিএম
মুক্ত উহান ছাড়ছেন মানুষ। ফাইল ছবি
চীনের উহান শহর থেকে করোনা ভাইরাসে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রতিদিন মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরী হচ্ছে। তবে ভাইরাসটির উৎপত্তিস্থল উহান থেকে ২ মাস পর লকডাউল তুলে নেয়া হয়েছে। মুক্ত উহান থেকে হাজারো মানুষ বিভিন্ন শহরে পাড়ি জমাচ্ছেন।
অবরোধ তুলে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে শহরটি থেকে প্রায় ৬৫ হাজার মানুষ শুধু ট্রেন ও বিমানে করেই বিভিন্ন গন্তব্যে পাড়ি জমিয়েছেন। হাজারো মানুষ ব্যক্তিগত গাড়ি ও বাস দিয়েও শহরটি ছেড়েছেন।
ভাইরাসরে প্রার্দুভাব নিয়ন্ত্রণ করতে জানিুয়ারি মাসের শেষের দিকে ১ কোটি ১০ লাখের মানুষের শহরটিকে অবরুদ্ধ করে ফেলা হয়েছিল। শহরটির ৫০ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল। দেশটিতে মৃতের প্রায় ৮০% বা ২ হাজার ৫০০ মানুষ প্রাণহারান শুধু এই উহান শহর থেকে।
বর্তমানে উহানের এ ভাইরাসটিতে বিশ্বের প্রায় ৮২ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন ১৪ লাখ মানুষ। এরই মধ্যে কিছুদিন আগে রোগী কমতে থাকায় শহরটির উপর থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল।
