×

আন্তর্জাতিক

সব রেকর্ড ভাঙল ফ্রান্স, একদিনেই মৃত্যু ১৩৫৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:১৭ পিএম

সব রেকর্ড ভাঙল ফ্রান্স, একদিনেই মৃত্যু ১৩৫৫

ফান্সে

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কোনো দেশে মৃতের সংখ্যা এতদিন সাধারণত সর্বোচ্চ ১ হাজার ছুঁই ছুঁই থাকতো। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র সেই রেকর্ড ভাঙে, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৪১ জনে। এবার একদিনে মৃতের সংখ্যায় ফ্রান্স ছাড়িয়ে গেল সবাইকে। দেশটিতে এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৫৫ জন।

করোনা ভাইরাসে মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে ফ্রান্স। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫৫ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৩৮৭ জন। এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছিল স্পেনে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা যায় ৯৫০ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন।

সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App