×

আন্তর্জাতিক

মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১১:১৪ এএম

মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

মক্কা

মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

মদিনা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ আদেশ জারি করা হয়। ফলে জুলাই ও অগাস্টে অনুষ্ঠিত হতে যাওয়া হজ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল এবং মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। সেই নির্দেশই এখন দীর্ঘায়িত করা হলো। গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ মহামারি নিয়ে উদ্বেগের কারণে হজ করতে ইচ্ছুকদের বুকিং পেছানোর আহ্বান জানায়। হজের সময় সারাবিশ্বের প্রায় বিশ লাখ মুসলিম মক্কা ও মদিনায় জমায়েত হন। কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর চেষ্টায় সৌদি কর্তৃপক্ষ মানুষজনকে মক্কা ও মদিনা এবং সেইসঙ্গে রাজধানী রিয়াদেও ঢুকতে দিচ্ছে না।

[caption id="attachment_212943" align="aligncenter" width="800"] মদিনা[/caption]

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমণ হয়েছে সৌদি আরবে। সেখানে এখন পর্যন্ত ১,৮৮৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এবং এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App