উহানে আবারো মৃত্যুর হানা, ফের সতর্কতকা জারি
nakib
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৭:০০ পিএম
চীনের উহান শহর
চীনের উহানে করোনা জয়ের প্রস্তুতি চলছিল। বিধিনিষেধ শিথিল করে জনজীবন স্বাভাবিক হতে যাচ্ছিলো ঠিক এমন সময় আবারো আঘাত হানলো কোভিড-১৯। শহরটিতে নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় আবারো সতর্কতা জারি করে নাগরিকদের গৃহে অবস্থান করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলতে নির্দেশনা জারি করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) শহরটিতে নতুন করে আরও ৩১ জন আক্রান্ত হয়েছে যাদের ২ জন স্থানীদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। শহরটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভাইরাসটির দ্বিতীয় আঘাত আসার আশংকায় আবার কঠোর নজরদারি শুরু করতে যাচ্ছে ।
এর আগে কয়েক সপ্তাহ ধরে শহরটিতে চলাচল স্বাভাবিক করে আগামী ৮ এপ্রিল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। দেশটিতে ৮১ হাজার ৬০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েচির এবং প্রাণহারিয়েছে প্রায় ৩ হাজার ৩২২জন।
উল্লেখ্য, চীনে কমতে শিুরু কররেও বিশ্বব্যাপি বাড়ছে করোনা ভাইরোসের প্রাদুর্ভাব। প্রতিদির নতুন করে মৃত্যুর রেকর্ড সৃষ্টি হচ্ছে ইউরোপের দেশগুলোত।
