×

বিনোদন

করোনা মোকাবিলায় অক্ষয়ের আর্থিক সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৮:২০ পিএম

করোনা মোকাবিলায় অক্ষয়ের আর্থিক সহায়তা

অক্ষয় কুমার

একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে যেমন ভক্তদের মন ভড়াচ্ছেন তেমনই বক্স অফিসে ফেলছেন সাড়া। তবে এবার সিনেমা দিয়ে নন ভক্তদের মনে দাগ কাটলেন মানবিক উদাহরণ তৈরি করে। ভারতে করোনা ভাইরাস মোকাবিলা করতে সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছেন অক্ষয় কুমার। সরকারি তহবিলে দিয়েছেন ২৫ কোটি টাকা। ভারতের মানুষ লড়াই করছে করোনা ভাইরাসের সঙ্গে। মানুষকে এই ভাইরাস থেকে বাঁচানোর জন্য ভারত সরকার ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে। কিন্তু তারপরও করোনা মোকাবিলা কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ থেকেই যায়। অক্ষয় তার টুইটারে লিখেছেন, ‘এই সময় মানুষের জীবনের কথা আগে ভাবতে হবে। মানুষকে বাঁচাতে হবে। আমাদের তার জন্য সব রকম চেষ্টা করতে হবে। আমি আমার সেভিংস থেকে ২৫ কোটি টাকা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলাম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App