×

আন্তর্জাতিক

আক্রান্ত হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৬:৫১ পিএম

আক্রান্ত হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
এবার করোনায় আক্রান্ত হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক টুইট বার্তায় তিনি আক্রন্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল হালকা লক্ষণ দেখা দেওয়ার পরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটির ব্যক্তিগত পরামর্শে করোন ভাইরাস পরীক্ষা করেছিলেন," ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন। টুইটে তিনি উল্লেখ করেন, “গত ২৪ ঘন্টা ধরে আমি করনা ভাইরাসের হালকা লক্ষণ অনুভব করায় আমি পরীক্ষা করেছি। পরে পরীক্ষার রিপোর্টে আমার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পরে। আমি এখন আইসোলেশনে আছি, তবে আমরা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করায় আমি ভিডিওর-সম্মেলনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে যাব। একইসাথে টুইটে প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব কে পরাজিত করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি । সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App