স্বাধীনতা দিবসে সিসিমপুরের বিশেষ পর্ব
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ০৬:২৫ পিএম
স্মৃতিসৌধে বন্ধু আশীষের সঙ্গে টুকটুকি
স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট বন্ধুদের জন্য তৈরি হয়েছে সিসিমপুরের বিশেষ পর্ব। ‘আমার দেশ, আমার গর্ব’ শিরোনামের এই বিশেষ পর্বে এবারের বিষয় দেশপ্রেম, দেশের ঐতিহ্য ও শিল্প-সাহিত্য। এই পর্বটি সাজানো হয়েছে টুকটুকির বন্ধু আশীষের সঙ্গে স্মৃতিসৌধ ভ্রমণ নিয়ে। যেখানে টুকটুকি জানতে পারে স্মৃতিসৌধ সম্পর্কে অজানা হাজারো গল্প। এছাড়া থাকছে বাংলাদেশের বরেণ্য কবি এবং চিত্রশিল্পীদের নিয়ে মজার মজার সেগমেন্ট।
স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত সিসিমপুরের এই বিশেষ পর্বটি বাংলাদেশ টেলিভিশন ও দুরন্ত টিভিতে প্রচারিত হবে আগামীকাল (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায়।
উল্লেখ্য, ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর ৩ থেকে ৮ বছর বয়সী বাংলাদেশি শিশুদের জন্য একটি প্রাক-শৈশব শিক্ষা কর্মসূচি যা শিশুদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে।
