প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ এএম
আরো পড়ুন
বাবা হচ্ছেন উসাইন বোল্ট
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১২:০৪ পিএম
গার্লফ্রেন্ড সহ উসাইন বোল্ট।
স্প্রিন্টে পাঁচবার বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্ট বাবা হতে যাচ্ছেন। তার গার্লফ্রেন্ড কাসি বেনেটের গর্ভে আসছে ফুটফুটে এক কন্যা সন্তান। ১০০ মিটারের বিশ্বরেকর্ডধারী বোল্ট পরশু এক পার্টিতে ঘোষণা করেছেন মেয়ের বাবা হওয়ার খবরটি। বেনেটের সঙ্গে ছয় বছরের সম্পর্ক বোল্টের। তবে এই সম্পর্কের কথা অনেকদিন গোপনই ছিল।
২০১৭ সালে স্প্রিন্টের জগত থেকে অবসর ঘোষণার পর বোল্ট-বেনেটের প্রেম জনসম্মুখে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও আপলোড করে জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট সুখবরটি দিয়েছেন এভাবে, অবশেষে সবাইকে জানাচ্ছি, আমি কন্যা সন্তানের বাবা হচ্ছি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
এ সম্পর্কিত আরো খবর
মন্তব্য করুন