×

বিনোদন

প্রেক্ষাগৃহে আসছে ‘বিশ্বসুন্দরী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১০:৩৩ পিএম

প্রেক্ষাগৃহে আসছে ‘বিশ্বসুন্দরী’

পরিচালকের সঙ্গে সিয়াম ও পরীমণি

নারী দিবসে নারী নির্মাতার হাতে ওঠে সেন্সর বোর্ডের সনদপত্র। গত ৫ মার্চ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। সনদপত্র লাভের পর সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক এণ্ড মোশন পিকচার্স লিমিটেড মুক্তির তারিখ ঘোষণা করে।

ঘোষনা অনুযায়ী, আগামী ২৭ মার্চ সিয়াম-পরীমণি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অজয় কুমার কুণ্ডু বলেন, ‘সারাবিশ্বে করোনা পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশিরা সবাই অবগত। দেশের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছি। তবে আমরা ইতিবাচকভাবেই ভাবতে চাই। তাই ২৭ মার্চ মুক্তি ধরেই আমরা এগুচ্ছি। যদি দেশের প্রেক্ষাগৃহগুলো চালু থাকে তবে এদিন মুক্তি পাবে ‘বিশ্বসুন্দরী’।

টেলিভিশন নাটক নির্মাণ করে ইতোমধ্যেই দর্শকের কাছে এক আস্থার নাম হিসেবে পরিচিতি পেয়েছেন চয়নিকা চৌধুরী। ‘বিশ্বসুন্দরী’ সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘টিমের সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল ‘বিশ্বসুন্দরী’। ভুলত্রুটি কিছু ছিলো, তা কাটিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে - যা এক অন্য রকম অনুভূতি তৈরী করেছে। দর্শক আমার উপর যে আস্থা রেখেছে আশা করি, এই সিনেমা দিয়ে তা রক্ষা করতে পারবো। ২৭ তারিখ সিনেমাটি মুক্তি পাবে। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন, এই কামনাই করছি।’

এদিকে সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসায় ভেসেছে। সঙ্গে সিনেমার একটি গান ‘তুই কি আমার হবি রে...’ দর্শক হৃদয়ে তুলেছে ঝড়।

রুম্মান রশীদ খানের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিয়াম ও পরীমণি ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, মনিরা মিঠু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App