×

পুরনো খবর

এখন সমন্বিত উদ্যোগ প্রয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৮:১৩ পিএম

এখন সমন্বিত উদ্যোগ প্রয়োজন

সম্প্রতি সারা বিশ্বে যে ভাইরাসটি মহামারি আকার ধারণ করছে, তা হলো নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো ‘বিশ্ব-মহামারি’ ঘোষণা দেয়নি, তবে খুব শিগগিরই তা ‘বিশ্ব-মহামারির’ রূপ নেবে, এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। চীনের উহান শহর থেকে এই ভাইরাসের উৎপত্তি বলে মনে করা হয়। তবে তা এখন শুধু চীনের মাথাব্যথার কারণ নয়, বরং সারা বিশ্বেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার বিমানবন্দর ও স্থলবন্দরে যথেষ্ট সতর্ক অবস্থা গ্রহণ করেছে। সেখানে থার্মাল স্ক্যানারসহ বিভিন্ন মেশিন স্থাপন করেছে। অথচ সীমান্ত হাটগুলোতেও দুই দেশের শত শত মানুষ একত্রিত হচ্ছে। সেখানে নেই কোনো থার্মাল স্ক্যানার বা করোনা শনাক্তকরণে কোনো কার্যকরী পদক্ষেপ। তাই খুব সহজেই এই পথ দিয়ে করোনা ভাইরাস ছড়াতে পারে। তবে দুঃখজনক হলো, কোনো পক্ষই সীমান্ত হাটের ব্যাপারে সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। এমনকি জাতীয় পত্রিকাগুলোও এ ব্যাপারে নিশ্চুপ। অথচ এই হাটগুলো কোনোক্রমেই শঙ্কামুক্ত নয়। তাই সরকারকে এ দিকটাতে যথেষ্ট সতর্ক হওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা বাঙালিরা জাতি হিসেবে খুব একটা সচেতন নয়। আশা করি এ ব্যাপারে সবাই একমত পোষণ করবে। দেখা যাবে যে, দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও অনেকে মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে পড়বে। আবার ফুটপাতের সস্তা খাবারের লোভ সামলানো তো খুবই কঠিন। অযথা চায়ের দোকানে আড্ডাবাজি, জনসম্মুখে সিগারেট টানা, যাত্রী বোঝাই লোকাল বাস, যত্রতত্র পানের পিক ফেলা, থুথু ফেলা এবং ময়লা ফেলা আমাদের নিত্যদিনের অভ্যাস। এই অভ্যাসগুলো আমরা যদি ত্যাগ করতে না পারি, তবে শুধু করোনা ভাইরাস কেন, যে কোনো ভাইরাস বা রোগ-জীবাণু আমাদের আক্রান্ত করতে পারে। তাই এই ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়া খুবই দরকার। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ^বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় কী করণীয়; সে ব্যাপারে আলাদা পাঠদানের ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, সরকার আমাদের করোনা ভাইরাস কেন, কোনো রোগ থেকেই বাঁচিয়ে রাখতে পারবে না। সরকার শুধু আক্রান্তদের চিকিৎসা এবং ভাইরাস প্রতিরোধে বাহ্যিক কিছু পদক্ষেপ নিতে পারে। আর সামগ্রিকভাবে বাকিটা প্রত্যেক ব্যক্তি উদ্যোগে করতে হবে। অন্যথায় বাংলাদেশেও কোভিড-১৯ মহামারিতে রূপ নিতে পারে।

কুষ্টিয়া। monirulhoque2243@gmail.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App