×

ফিচার

ঢাকা পাফোর বিজয় আড্ডা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:১৩ পিএম

ঢাকা পাফোর বিজয় আড্ডা

শাণিত চেতনা; সমৃদ্ধ মনন। ভোরের কাগজ পাঠক ফোরামের নতুন স্লোগান। তেমনই উপলক্ষ উপস্থিত ছিল ১৬ ডিসেম্বর, সোমবার। জাতির মুক্তির, বিজয় আনন্দের মাহেন্দ্রক্ষণ উদযাপনে ঢাকা পরিবার মিলিত হয়েছিল বিজয় আড্ডায়। শিল্পকলা একাডেমি চত্বরে। আড্ডায় সভাপতিত্ব করেন ঢাকা পরিবার সভাপতি দন্ত্যস সফিক। সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত বন্ধুরা স্মরণ করেন দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের।

ঢাকা পরিবারের উপদেষ্টা, পাফো বটবৃক্ষ ভোলানাথ পোদ্দার দেশের সম্মান অক্ষুণ্ণ রেখে নিজেদের গড়ে তুলতে পাফোর নবীন সদস্যদের আহ্বান জানান। পরিবারের উপদেষ্টা কাজী সেলিম উদ্দিনের কথায়ও ছিল একই অনুরণন। পাফো অন্তঃপ্রাণ সুহৃদ সিআইডি ইন্সপেক্টর সুব্রত শেখর ভক্ত এসেছিলেন বৌদিকে নিয়ে। আর অবধারিতভাবে সঙ্গে ছিল তাদের দুই কন্যা কথা ও চাঁদনী। যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় মানুষ মিডিয়া ব্যক্তিত্ব সালাম ফারুক জাতীয় দিবসের ছুটির দিনেও ব্যস্ত ছিলেন কাজে।

এতসব ব্যস্ততা সত্তে¡ও তিনি এসেছিলেন পাফোর টানে। কামরুল ইসলাম, মোহাম্মদ ইজাজ উদ্দিন, আরিফ, ইমরান, জাহিদদের মতো তরুণ পাফোসরা অনুপ্রেরণা নিয়ে সামনে এগুনোর প্রত্যয় ব্যক্ত করেন। শপথ নেন দেশকে ভালোবেসে এগিয়ে যাবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App