×

ফিচার

এ ভার বইবার সাধ্য নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২২ পিএম

এ ভার বইবার সাধ্য নেই
সমস্ত শব্দের ভার বইতে পারি আমি, কেবল ‘বিজয়’ শব্দটির ভারে নুয়ে পড়ি মুমূর্ষু বৃক্ষের মতো; এ ভার বইবার সাধ্য নেই আমার এমনকি সমস্ত বাঙালি মিলেও- পারব না বইতে এ বিশাল শব্দের ভার, এ শব্দের মাঝে শুয়ে আছে রক্তদিনের স্মৃতি ও সময় শুয়ে আছে লাখো শহীদের শৌর্য, এ শব্দের ভেতর দাঁড়িয়ে- সূর্য-সন্তানেরা অবিরাম ছড়াচ্ছে আলোকচ্ছটা আবার কারও নিগূঢ় স্বপ্ন বুনে চলছে মহাকাল ধরে; এ শব্দের ভেতর জমাট বেঁধে আছে রক্ত, অনন্ত দুঃখ কোলে নিয়ে বসে আছে শত সহস্র মা স্বপ্ন ও স্বাধীনতার স্বাদে লেখা ‘বিজয়’ শব্দটির ভার কী করে বইবো বলো? এ ভার বইবার সাধ্য নেই আমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App