×

পুরনো খবর

বিফ ভিন্দালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ০৫:১১ পিএম

বিফ ভিন্দালু
উপকরণ: মাংস ১ কেজি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, রসুন কুচি ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনে বাটা ১/২ চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ, গোল মরিচ ১/২ চা চামচ, জয়ফল ও জয়ত্রী, গুড়া ১/২ চা চামচ, গরম মশলা ১/২ চা চামচ, টমেটো কুচি ১টা, সিরকা ৪ চা চামচ, চিনি ১ চা চামচ, লবন পরিমানমত, তেল ১ কাপ, হলুদ গুড়া ১ চা চামচ মরিচ গুড়া ২ চা চামচ প্রস্তুত প্রণালী : মাংস ভিনেগার / সিরকা ও সব বাটা মশলা, লবন দিয়ে মেরিনেড করে রাখুন ৩০ মিনিটের জন্য। এবার প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন বাদামী করে ভেজে তাতে মাংস দিয়ে কসিয়ে নিন। হলুদ ও মরিচ গুড়া দিতে হবে, ভালো করে কসিয়ে পানি দিয়ে মাংস সেদ্ধ করুন, সেদ্ধ হলে তাতে টমেটো কুচি, গরম মশলা, জয়ফল জয়ত্রী চিনি দিয়ে ভালো করে নেড়ে দিন,মাংসের ঝোল কমে তেল উপরে উঠলে নামিয়ে নিন, গরম গরম পরিবেশন করুন।   রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাদিয়া নাতাশা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App