×

পুরনো খবর

সিম্ফনির বড় ডিসপ্লের ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৩:১৪ পিএম

সিম্ফনির বড় ডিসপ্লের ফোন
বড় আকৃতির ডিসপ্লের ফোন আনল সিম্ফনি। ‘সিম্ফনি আই৯৭’ নামের হ্যান্ডসেটটি সম্প্রতি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ভোল্টি এনাবল্ড এবং ফোরজি নেটওয়ার্ক সমৃদ্ধ স্মার্টফোনটি উন্মোচন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, হেড অফ সেলস এম এ হানিফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং মোহাম্মদ রিয়াদ এবং জেনারেল ম্যানেজার প্রডাক্ট ডিপার্টমেন্ট মুনিম এমডি ইশতিয়াক। সিম্ফনির কর্মকর্তারা জানান, নতুন হ্যান্ডসেটটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। যা চলবে আন্ড্রয়েড ৯.১ পাই অপারেটিং সিস্টেমে। ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে, যার উপর আছে আইপিএস এলসিডি প্যানেল। যার রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল। সিম্ফনি আই৯৭ এ রয়েছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। মেমোরি কার্ডে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ডিভাইসটির সামনে ৮ এবং পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা। ব্যাকআপ দিতে রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির দাম সাত হাজার ৪৯০ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App